কালো লোকটার গাওয়া সে গানটা…
(ছবি- কেনি রজার্স) Lady, I’m your knight in shining armor and I love you. You have made me what I am and I am yours. My love, there’s so many ways I want to say I love you. Let me hold you in my arms for evermore…. (http://www.youtube.com/watch?v=0HMfRte2VZE) ইংলিশ গান তেমন একটা শোনা হয়না। প্রথমতঃ বেশীরভাগ ইংলিশ গানই রক এন্ড রোল- ধুমধাড়াক্কা মার্কা, মাথা ধরে যায়। মনে হয় কানের কাছে একদল বানর আর বাঘ একসাথে শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করছে। দ্বিতীয়তঃ বাংলা গান শোনার পর আর অন্য কোনো ভাষায় গান শোনার ইচ্ছে থাকেনা। কিন্তু কিছু গান তার ভাষা আর কন্টেক্সট ছাঁড়িয়ে মনকে অদ্ভূদভাবে ছুঁয়ে যায়। কেনি রজারস’র লেডী গানটা অনেকটা তেমন। প্রথম গানটা শুনেছিলাম একটা স্টেশনে। দেশের বাইরের জীবনে কেন যেন অদ্ভূত ঘটনাগুলো সব ঘুরে ঘুরে একটা না একটা রেল স্টেশনেই এসে দাঁড়ায়। স্পষ্ট মনে আছে, সেদিন প্রথম পেনরিথ ক্যাম্পাস গিয়েছিলাম। বাসা থেকে এত দূরে, তারউপর প্রশাসনিক জটিলতায় ক্লান্ত, বিধ্বস্থ, এবং দিনশেষে ক্ষুধার্থ। স্টেশন থেকে বের হয়ে কিছু কিনে খাওয়ার অর্থ আবার টিকেট কাটা! কাঠের বেঞ্চিতে বসে যখন চোখ বন্ধ করে ঝিমুচ্ছি...