Posts

Showing posts from September 20, 2009

বৃষ্টি তুই থামিসনারে

Image
মাঝে মাঝে ইচ্ছেগুলো এত প্রবল হয়ে যে মাথা পুরা আওলা হয়ে যায়। পৃথিবীর যে কোনো মূল্যে তখন ইচ্ছেটাকেই পেতে ইচ্ছে করে। এখন এই গরমের শুরুতে আমি এখন ঝুম বৃষ্টি কোথায় পাই? কিন্তু ঝুম বৃষ্টি যে এখন আমার যে কোনো মূল্যে চাইই চাই। মনটা খারাপ হতে শুরু করে। প্রথমে একটু। তারপর আস্তে আস্তে প্রবল মন খারাপ। ফূল ভল্যুমে শাফিনকে গলা সাধার অনুমতি দিয়ে কানের পর্দা ফেটে ফেলার অবস্থা করেও মনকে ভুলানো গেলনা। শাওয়ারের নীচে দাঁড়িয়ে কলকে মুচড়ে দিলাম একদম পুরোপুরি। ঝরঝর করে নেমে এলো এক ঝর্ণা পানি। কিন্তু অনেক্ষন দাঁড়িয়ে থেকেও যে বৃষ্টি বৃষ্টি লাগেনা! হতাশ লাগে। আত্মা’র মত এই মনও এক রহস্যময় কিছু, কোনো কূলকিনারা পাইনা। চোখে পানি চলে আসে। এখন আমি বৃষ্টি কোথায় পাই? মায়ের জড়ায়ুর ভিতরে যেভাবে হাতপা গুটিয়ে থাকতাম, অনেকটা সেরকম করে বসে থাকি। হাটুর উপর রাখা দু’হাতের ভিতর মুখ লুকিয়ে চোখ বন্ধ করি। এবং তখনি টের পেলাম, যাদু! চোখ বন্ধ করতেই কান ধরে ফেলেছে ঝর্ণার পানিতে বৃষ্টির ঝর ঝর শব্দ! মুহূর্তে আমি হয়ে যাই দাদুর বাড়ির উঠোনে। আকাশ ভাংগা বৃষ্টি বুঝি একেই বলে! দাদুর বকা’র শব্দ শুনি আবছা। ওপাশের বড়দাদুর বাড়ি থেকে চাচীর ধমকের আওয়...