পিএইচডি করার যেমন প্রচুর মাইনাস পয়েন্ট আছে, তেমন কিছু প্লাস পয়েন্ট আছে। একটা প্লাস পয়েন্ট হলো এমন সব কনফারেন্স-লেকচারে এটেন্ড করতে পারবেন যা পিএইচডি স্টুডেন্ট না হলে সম্ভব না। কিন্তু এইসব লেকচার এটেন্ড করতে গিয়ে অনেক সময় প্রফেসারদের বিভিন্ন লেকচার শুনে হাঁ করে তাকিয়ে তাকিয়ে শুধু একটা কথাই ভাবি, এদের কি আসলেই মাথা নষ্ট নাকি? একটা উদাহরণ দেই।
সেদিন সোশিওলজি'র এই বুড়া-মার্কা প্রফেসার- যার প্যান্টটা এতই ঢলঢলে যে বেল্ট দিয়ে লটপট করে আটকে রাখা, মাথার ব্লন্ড চুলে চিড়ুনী পড়েনা সে কতদিন তিনিই জানেন- 'মিডিয়া ইম্পেরিয়ালিজম' নিয়ে কথা বলতে গিয়ে বললেন, "এই শতাব্দীতে নতুন জেনারেশান ধর্ম শিখবে কোনো ঐহী বই পড়ে না, বরং মুভি দেখে"!!!!:-O ……... এখন ধর্ম বলতে কী ওনি 'মোরাল/নৈতিকতা' বুঝিয়েছেন, নাকি আসলেই ধর্ম বুঝিয়েছেন তা আর বুঝিনি। কারণ লেকচারগুলোর শেষের দিকে যে কোশ্চেন-আন্সার সেশান থাকে, বেশীরভাগ সময়ই কঠঠিন কঠঠিন একাডেমিক ভাষার তোড়ে প্রশ্নোত্তরের কিছুই বলতে গেলে বুঝিনা, সাধারণ ইংলিশ বুঝতেই এখনো জান বের হয়ে যায়… :(
সে যাই হোক, ঐ প্রফেসারের কথাটা বাসায় আসতে আসতে ভাবছিলাম, সত্যিই কী এমনটা হতে পারে? এই একবছর পিএইচডি করতে করতে বুঝেছি, কিছু কিছু প্রবীণ এবং বিজ্ঞ একাডেমিকরা অনেকটা আবহাওয়াবিদদের মত; বাতাসের গন্ধ শুঁকে ভবিষ্যতের কথা বলেন। আমি তাই একটু একটু করে শংকিত হই। কিন্তু শংকিত হওয়ার পাশাপাশি আরো একটু ভাবতে গিয়ে বুঝলাম, ব্যপারটা আসলে অতটা খারাপ না। মানুষের ভিতরের সহজাত সৌন্দর্য্যে বিশ্বাস করলে দেখা যায়, মুভি'র জগতেও এমন মানুষ আছেন যারা বেঁচে থাকার 'দুঃখজনক' প্রক্রিয়ার ভিতরের 'সুখ-জনক' মুহূর্তগুলোর অনুসন্ধান করে নিজেদের মুভিগুলোতে-ডকুমেন্টারীগুলোতে একটা অর্থ দিতে চেষ্টা করেন। আবার মাকড়সার জালের মত প্রচন্ড কমপ্লিকেটেড প্যাঁচ-খেয়ে যাওয়া সত্য-মিথ্যা সময়ের পুরো মাকড়সার জালটাকেই স্ক্রীনে ধরতে চেষ্টা করেন যেন দর্শক নিজেই সিদ্ধান্ত নিতে পারে আসলে কোনটা সত্য হতে পারে, অথবা মিথ্যা। সমস্যা একটাই- হাজারটা মুভি'র ভীড়ে এমনসব মুভি/ডকুমেন্টারী খুঁজে পাওয়াই দুষ্কর। অনেকটা ঐহী-কিতাবগুলোর অজস্র ইন্টারপ্রিটাশানের ভীড়ে সত্যের কাছাকাছি হওয়ার মত ইন্টারপ্রিটেশান খুঁজে পাওয়া যেমনটা ভয়ানক কষ্টসাধ্য।
সত্যি বলতে, আমি নিজে বিশ্ব-রাজনীতি'র অনেককিছু বুঝেছি মুভি দেখে দেখে। নীচের মুভিগুলো দেখলে বড় ক্যানভাসে পৃথিবীকে দেখা যায়। আর মুভিগুলোর সাথে যদি কিছু বই-ও পড়া যায় তাহলে আরেকটু 'জুম-ইন' করে পৃথিবীর মাঝখানে নিজের অবস্থানটাকেও অনেকটা দেখা যায়। অবশ্য এই দেখাটা অনেকসময়ই সুখকর নাও হতে পারে। কারণ বড়-ক্যানভাসে আমরা প্রায় সবাই-ই গিনিপিগের মত ব্যবহৃত হচ্ছি। পুঁজিবাদ আমাদেরকে অর্থের পিছনে দৌঁড়ানোকে দ্রুততর করছে। মিডিয়া আমাদেরকে মিডিয়ার বানিয়ে দেয়া ফ্যাশন-সামাজিক চাল-চলন গ্রহন করাচ্ছে। বিশ্ব-রাজনীতি আমাদেরকে মানুষের পরিবর্তে দেশ অনুযায়ী প্রথম-দ্বিতীয়-তৃতীয় বা ক্যাটাগরী-বহির্ভূত ক্যাটাগরীতে ভাগ করে সে অনুযায়ী পলিটিসাইজড (রাজনৈতিকরন?!) করে নিচ্ছে। ধর্মের নামে কিছু 'ফাদার/রেবাই/মাওলানা'-গণ আমাদের ইমোশানকে ফাউন্ডেশান বানিয়ে তার উপর দাঁড়িয়ে-বসে-শুয়ে আরাম-যাপন করছেন। আর অধর্মের নামে কিছু 'অতি-বিপ্লবী' আমাদের রক্তকে পর্যন্ত 'ধর্ম-শৌধানাগার'-এ বিন্দু বিন্দু করে 'বিশুদ্ধ' করে তাদের নিজেদের 'প্রটোটাইপড-রেপ্লিকা' বানিয়ে যাচ্ছেন। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি…...। তাই বলছিলাম দেখাটা সুখকর নাও হতে পারে। তারপরও যদি কেউ আগ্রহী হোন, নিচের মুভি/ডকুমেন্টারীগুলো দেখতে পারেন। সবগুলো দেখলে একটা সংজ্ঞা দাঁড়িয়েও যেতে পারে!
ইংলিশ মুভিঃ
- V for Vendetta (11 December 2005)
- Border Town (18 May 2006)
- Amistad (10 December 1997)
- Agora (28 May 2010)
- The boy in the striped pajamas (12 September 2008)
- Blood Diamond (8 December 2006)
- Hotel Rwanda (22 December 2004)
- Black August (2007)
- I Am Sam (2001)
- Before Sunrise (27 January 1995)
- Before Sunset (10 February 2004)
- Braveheart (24 May 1995)
- Gladiator (12 May 2000)
- My Fair Lady (25 December 1964)
- Freedom Writers (5 January 2007)
- The One Percent (2006)
- Sicko (2007)
- An Inconvenient Truth (2006)
- Maria Full of Grace (18 January 2004)
- Behind Enemy Lines (30 November 2001)
- A Mighty Heart (22 June 2007)
- Savior (20 November 1998)
- Five Fingers (6 July 2006)
- Body of Lies (5 October 2008)
- Battle for Haditha (7 May 2008)
- Born into Brothels (17 January 2004)
- The Gods Must be Crazy (1980)
- 17 Again (17 April 2009)
ইরানী মুভিঃ
- Children of Heaven (22 January 1999)
- Offside (17 February 2006)
বাংলা মুভিঃ
- মাটির ময়না (২০০২)
- চিত্রা নদীর পারে (১৯৯৮)
হিন্দী মুভিঃ
- Taare Zameen Par (2007)
- Water (2005)
- Page 3 (2005)
- Ramchand Pakistani (2008)
- Rang de Basanti (2006)
- Black (4 February 2005)
- Bend It Like Beckham (2002)
- Slumdog Millionaire (2008)
31 August, 2010
Subscribe to:
Post Comments (Atom)
এ যাবত সর্বোচ্চ পঠিত লেখা-
-
বিএসএফের হাতে নিহত আসিফের লাশ বিএসএফের হাতে নিহত হান্নান আর কৃষ্ণপদের লাশ বিএসএফের হাতে নিহত জামালের লাশ বিএসএফের হাতে নিহত সুলতা...
-
ভদ্রলোকের সাথে প্রতি সপ্তায় একদিন হেঁটে হেঁটে ক্যাজুয়াল টীচার্স রুম থেকে লেকচার রুম পর্যন্ত যাওয়া হতো। উনার আর আমার লেকচার রুম একই বিল্ডিং’...
-
পৃথিবীতে মাফিয়াদেরকে কে না ভয় পায়? মূলতঃ ইতালী থেকে শুরু হলেও এখন পৃথিবীতে মাফিয়াদের হাত নেই এমন দেশ খুঁজে পাওয়া মুশকিল। এই চরম গুন্ডা বা...
-
কিছু ওয়েবসাইট শেয়ার করলাম আপনাদের সাথে। একেকটা ওয়েবসাইট একেক বিষয়ে। বেশীরভাগ ওয়েবসাইটের সন্ধান পেয়েছি বিভিন্ন ব্লগে ব্লগারদের পোষ্ট থেকে। আম...
-
........................................................................ হসপিটালের সবকিছু সাদা সাদা হয় কেনো? আমার স্পষ্ট মনে আছে, প্রথম যে...
-
................................................. হ্যা, ঠিকই বলছি, খুব বড় একটা ভুল করেছিলে তুমি আমাদের ছোটবেলায়; আমাদেরকে ঈদের উলটাপালটা স...
-
বাবুনিকে স্ট্রলারে নিয়ে এই ভারী স্ট্রলার ঠেলে ঠেলে বাইরে যাওয়া বেশ মুশকিল। বিশেষ করে দোকান-ঘাটে চিকন চিকন জায়গার ভিতর দিয়ে স্ট্রলার ঠেলতে ঝা...
-
‘ মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত ’ -প্রথম শুনেছিলাম শাহওয়ালীউল্লাহ স্কুলে ইসলামিয়াত ক্লাসে। খুব সম্ভব থ্রী বা ফোরে পড়ি তখন। বাসায়...
ছড়া-কবিতা নিয়ে কিছু কথা...
এই ব্লগে "ছোটদের জন্য সংগৃহীত ছড়া/কবিতা" লেবেলে যে ছড়া-কবিতাগুলো সংগ্রহ করা হয়েছে (হচ্ছে) তা আমার ছোটভাই ফুয়াদ আমিনের নামে উৎসর্গ করা হলো; যে আমাকে ছড়া বলতে শিখিয়েছিল। যাকে ছড়া শোনাতে শোনাতে নিজেই একসময় ঘুমিয়ে যেতাম! কারেন্ট চলে গেলে আম্মুর রুমে খাটের পাশের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় যে 'আয় আয় চাঁদ মামা' শুনতে শুনতে চাঁদের দিকে আংগুল তুলে অবাক চোখেমুখে বলতো 'তাদ! তাদ!' চাঁদের বুড়ির চরকি কাটার গল্প শোনা ফুয়াদ অবশেষে একদিন নিজেই কেমন করে যেন চাঁদের দেশে চলে গেলো... ফুয়াদ চলে গেলেও আজকের এবং আগামীর সব শিশুরা চাঁদ, আকাশ, ফুল, পাখি আর ছড়ার মেলায় হুড়াহুড়ি করে বেড়ে উঠুক, এটাই প্রত্যাশা...
ছড়া-কবিতার সংগ্রহে বিশেষ কৃতজ্ঞতায়- তারিক রিদওয়ান, বিবেক, সোহায়লা, জিপসী, তরংগ এম ইসলাম, ভাষ্কর চৌধুরী, তুষার কন্যা, তাহসিনা সাঈদা মুন আপু, সাদিয়া হোসাইন, নাজনীন সুলতানা, মামুন এম আযিয, ওস্তাদের ওস্তাদ, মঈন উদ্দীন জাহিদ, নাজলা আপু, ভবঘুরে ঝড়, আলোর ছটা, রেহনুমা ম্যাডাম, আব্দুল্লাহ মাহমুদ নাজিব, Zareen Firdegar.
অনুরোধঃ ছড়াগুলোতে বানান ভুলের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ছড়াকারদের নাম পাওয়া যায়নি অধিকাংশ ক্ষেত্রেই। যাদের কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে মূলতঃ তাদের স্মৃতি থেকেই যতটুকু যেভাবে পাওয়া গিয়েছে সেভাবেই এখানে তুলে দেয়া হয়েছে। ভুল বানান চোখে পড়লে, অথবা কোনোটির ছড়াকারের নাম জানা থাকলে কমেন্ট আকারে জানাতে পারেন। অথবা নতুন কোনো ছড়া এই সংগ্রহে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন- jajaborrr@হটমেইলডটকম
ছড়া-কবিতার সংগ্রহে বিশেষ কৃতজ্ঞতায়- তারিক রিদওয়ান, বিবেক, সোহায়লা, জিপসী, তরংগ এম ইসলাম, ভাষ্কর চৌধুরী, তুষার কন্যা, তাহসিনা সাঈদা মুন আপু, সাদিয়া হোসাইন, নাজনীন সুলতানা, মামুন এম আযিয, ওস্তাদের ওস্তাদ, মঈন উদ্দীন জাহিদ, নাজলা আপু, ভবঘুরে ঝড়, আলোর ছটা, রেহনুমা ম্যাডাম, আব্দুল্লাহ মাহমুদ নাজিব, Zareen Firdegar.
অনুরোধঃ ছড়াগুলোতে বানান ভুলের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ছড়াকারদের নাম পাওয়া যায়নি অধিকাংশ ক্ষেত্রেই। যাদের কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে মূলতঃ তাদের স্মৃতি থেকেই যতটুকু যেভাবে পাওয়া গিয়েছে সেভাবেই এখানে তুলে দেয়া হয়েছে। ভুল বানান চোখে পড়লে, অথবা কোনোটির ছড়াকারের নাম জানা থাকলে কমেন্ট আকারে জানাতে পারেন। অথবা নতুন কোনো ছড়া এই সংগ্রহে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন- jajaborrr@হটমেইলডটকম
অনেকটাই সত্যি কথা। কারন, এখন ধর্মভিত্তিক মুভি বেশি তৈরী হচ্ছে। কিন্তু ধর্মের চেয়ে সেখানে মানবতাকেই বড় করে দেখানো হচ্ছে। ধর্মের সাথে মানবতাকে 'এমবেডেড' করাটা ওদের খুব কষ্টসাধ্য।
ReplyDeleteপোস্টটার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেকদিন ধরে এরকম একটা লিস্ট খুঁজছি :)। বেশির ভাগই কয়েকবার করে দেখা। বাকিগুলাও ইনসাল্লাহ দেখে ফেলব। :)।
ভালো থাকবেন আপু :)
ধর্মকে জামার জন্য এত রকমের নব নব পন্থা বের করার আদৌ প্রয়োজন হচ্ছে কেন তাই বুঝার চেষ্টা করছি! আল্লাহ নিজের কথা দিয়ে কোরান এবং রসুলের কথা দিয়ে হাদিস, আমাদের সামনে রেখে দিয়েছেন। এগুলো পড়লেইতো সব কিছু জানা হয়ে যায়। কি জানি বাপু, আমি মুক্ষসুক্ষ মানুষ, এতদিনতো তাই জেনে এসেছি!
ReplyDeleteমুভিগুলো দেখতে হবে...
ReplyDeletejabir rizvi, আরো মুভি বাকী আছে, এগুলো দেখে নিন, তারপর বাকীগুলোর লিষ্ট দিবো :D
ReplyDeleteAnonymous, এখানে ধর্মকে জানার জন্য নব-পন্থার কথা আসলে ঠিক বলা হচ্ছেনা, বলা হচ্ছে এটা একটা সোশাল সিনারিও হয়ে দাঁড়াচ্ছে। ইয়াং জেনারেশান এখন কোনো ঐহী বই পড়েনা, পপুলার মিডিয়া তাদেরকে যা গিলে খাওয়ায় তারা সেটাইকে অনেকটা 'সত্য' মনে করে; সেজন্যেই আশংকা করা হচ্ছে তারা এমনকি 'ধর্ম' পর্যন্ত শিখবে মুভি থেকে! ... আর আরেকটা কথা, এটা শুধু ইসলামের ব্যাপারে আশংকা না, সব ধর্মের ব্যাপারে বলা হচ্ছে...
ধন্যবাদ আপু :)।
ReplyDeleteআপনার শেয়ার করা stagevu থেকেই সব ডাউনলোড করছি। OFFSIDE মুভিটা অসাধারণ থিমের ওপর করা, ভালো লেগেছে মুভিটা।
ভালো থাকবেন, আপু :)
আপ্পি, পিএইচডি করার মাইনাস পয়েন্টগুলা কি কি? :-o
ReplyDeleteআসলেই হয়ত একটা সময় মুভি দেখেই ধর্ম শিখবে সবাই।
ReplyDeleteসময় পেলে মুভিগুলো দেখবো। ধন্যবাদ সুন্দর এই পোস্টের জন্য।
পি.এইচ.ডি করার প্রচুর মাইনাস পয়েন্টগুলো বলবেন কি !
ReplyDeleteআর হ্যা লেখাটা ভাল লাগলো !এবং অবশ্যই একমত!
ভালো লাগল লেখাটা পড়ে - very inspirational to me, thanks for sharing
ReplyDeleteপিএইচডি করার অনেকগুলো মাইনাস পয়েন্ট আছে, তারমধ্যে কয়েকটা হলো-
ReplyDelete১- নতুন নতুন সব তথ্য/আইডিয়া/পড়ালেখার মাঝখানে নিজেকে সবসময় গাধা গাধা মনে হয়!
২- পড়ার নেশায় চেপে বসলে জীবন অনেক আইসোলেটেড হয়ে যায়।
৩- যে পিএইচডি করছে তার ভাষা অন্যরা বুঝেনা, অন্যদের ভাষা পিএইচডি-করনেওয়ালা বুঝেনা!!
আরো আছে... থাক, শুধু শুধু কেউ যদি পিএইচডি করতে চায় তাকে অনুৎসাহিত করে লাভ নেই! ;)