16 May, 2011

অনেকদিন পর আবার ফটোগ্রাফী!

মাঝে মাঝে ফটো তোলার শখ দেখে জিপসী সেদিন একটা ক্যামেরা গিফট করেছে NIKON D3100! এত দামী গিফট পেয়ে তো আমি পুরাই কাত! তাছাড়া আমার ফটো তোলার বিদ্যা ক্যামেরার শাটার টিপা-টিপি’র মধ্যেই সীমাবদ্ধ, এসএলআর ক্যামেরার হাজার রকম অপশনের কিছুই বুঝিনা। আর বসে বসে ম্যানুয়েল ঘাটাঘাটি করে শেখার ধৈর্য্যও আমার নেই। তারপরও ক্যামেরাটা পেয়ে আমি মহাখুশী। সুযোগ পেয়ে অনেকদিন পর কয়েকটা ছবিও তুললাম :)

সিডনীর টারেন পয়েন্ট ব্রীজের নীচ থেকে তোলা ছবি, এসএলআর ক্যামেরায় সাগরের নীল আর আকাশের নীল রঙ এত জীবন্ত আসে দেখে নিজেই টাশকি খেয়ে গেছি!

 
উইকেন্ডের রিল্যাক্স দিন। আর উইকেন্ড মানেই হয় বার্বিকিউ, নয় মাছ ধরা, নাহয় আউটিং। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা বোটের উপর দুইজন মাছ ধরছে।
 
রকেট! রকেট! হাহাহাহা, ছোটবেলায় “রকেট” দেখতাম আর ভাবতাম “রকেট”গুলো চাঁদে যাচ্ছে!! উপস! বাপরে, এই ক্যামেরা দিয়ে "রকেট"এরও ছবি তোলা যায়!!

 
ইহা একটা ফটোগ্রাফী। ছবিটা দিয়ে কী বুঝাতে চেয়েছি নিজেই জানিনা।
 
আমার জামাইয়ের দুই বড়শী!

 
আর এই ফুলটাকে দেখে মনে হলো, খুব নিসংগ, তাই ছবি তুলে ফেললাম। কিন্তু নিসংগ ফুলটার কালার এত সুন্দর, দেখে এক ফোঁটা বুঝার উপায় নেই ফুলটা একলা একলা মন খারাপ করে ফুটে আছে!

5 comments:

  1. Dam koto apu?

    ReplyDelete
  2. আসসালামুয়ালাইকুম,

    আপু, আপনার লিখার সহজ সরল উপস্থাপন খুব ভাল লাগে।

    ReplyDelete
  3. চালাইতে না পারলে আমাকে দিয়ে দিস। আমার একটা ডিএসএলআরের অনেকদিনের শখ কিন্তু পয়সার অভাবে কিনতে পারিনা :D

    ReplyDelete
  4. apni photo tolte paren naki apu?,.,,,, :| jantam na ,,,... shob golo pic onek nice hoyeche,,,... :):)

    ReplyDelete

এ যাবত সর্বোচ্চ পঠিত লেখা-

ছড়া-কবিতা নিয়ে কিছু কথা...

এই ব্লগে "ছোটদের জন্য সংগৃহীত ছড়া/কবিতা" লেবেলে যে ছড়া-কবিতাগুলো সংগ্রহ করা হয়েছে (হচ্ছে) তা আমার ছোটভাই ফুয়াদ আমিনের নামে উৎসর্গ করা হলো; যে আমাকে ছড়া বলতে শিখিয়েছিল। যাকে ছড়া শোনাতে শোনাতে নিজেই একসময় ঘুমিয়ে যেতাম! কারেন্ট চলে গেলে আম্মুর রুমে খাটের পাশের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় যে 'আয় আয় চাঁদ মামা' শুনতে শুনতে চাঁদের দিকে আংগুল তুলে অবাক চোখেমুখে বলতো 'তাদ! তাদ!' চাঁদের বুড়ির চরকি কাটার গল্প শোনা ফুয়াদ অবশেষে একদিন নিজেই কেমন করে যেন চাঁদের দেশে চলে গেলো... ফুয়াদ চলে গেলেও আজকের এবং আগামীর সব শিশুরা চাঁদ, আকাশ, ফুল, পাখি আর ছড়ার মেলায় হুড়াহুড়ি করে বেড়ে উঠুক, এটাই প্রত্যাশা...

ছড়া-কবিতার সংগ্রহে বিশেষ কৃতজ্ঞতায়- তারিক রিদওয়ান, বিবেক, সোহায়লা, জিপসী, তরংগ এম ইসলাম, ভাষ্কর চৌধুরী, তুষার কন্যা, তাহসিনা সাঈদা মুন আপু, সাদিয়া হোসাইন, নাজনীন সুলতানা, মামুন এম আযিয, ওস্তাদের ওস্তাদ, মঈন উদ্দীন জাহিদ, নাজলা আপু, ভবঘুরে ঝড়, আলোর ছটা, রেহনুমা ম্যাডাম, আব্দুল্লাহ মাহমুদ নাজিব, Zareen Firdegar.

অনুরোধঃ ছড়াগুলোতে বানান ভুলের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ছড়াকারদের নাম পাওয়া যায়নি অধিকাংশ ক্ষেত্রেই। যাদের কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে মূলতঃ তাদের স্মৃতি থেকেই যতটুকু যেভাবে পাওয়া গিয়েছে সেভাবেই এখানে তুলে দেয়া হয়েছে। ভুল বানান চোখে পড়লে, অথবা কোনোটির ছড়াকারের নাম জানা থাকলে কমেন্ট আকারে জানাতে পারেন। অথবা নতুন কোনো ছড়া এই সংগ্রহে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন- jajaborrr@হটমেইলডটকম