Posts

Showing posts with the label কবিতা

রোদ আর ছায়া

তুমি কেবল রোদ্দুরেতেই বানাও তোমার বাড়ি, বালুচরে নিঝুম দ্বীপে। কিন্তু আমি ছায়া কন্যা ছায়ার সাথী ছায়ায় হাঁটি তাই হে রোদ্দুরে ছেলে, তোমার সাথে আঁড়ি। আঁড়ির পরও বাড়ির ধারে বালুচরে নিঝুম দ্বীপে চুপে চুপে রোদ্দুরেতেই শুকাতে দেই ছায়ায় ভেজা শাড়ি!

তুমি ছাড়া পদ্য

ঘেন্নার সাথে স্বপ্ন মেশাও একটা পদ্য হবে পদ্যে পদ্যে যুদ্ধ লেগে মনটা ভেংগে যাবে। ভাংগা মনে গদ্য লিখো পাঠক হব আমি পড়তে পড়তেই সবকিছু বদলে যাবে জানি- বদলি হাওয়ার পাল্ তুলব আবার যদি হারাই ‘পথ পাবেনা’- বল যদি চলব তুমি ছাড়াই। ‘হোঁচট খাবে’- তাতেইবা কী? পথ ফুরাবে বেশ্ ফুরিয়ে যাওয়ার গদ্য হবে নষ্ট অবশেষ!